রাজবাড়ীতে শিক্ষকের বস্তাবন্দী লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলায় মাটিচাপা দেওয়া বস্তাবন্দী এক স্কুলশিক্ষকের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম আবদুস সবুর খান (৪৫)। তিনি হলুদবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। আজ বুধবার সকাল আটটার দিকে লক্ষ্মণদিয়া গ্রামের একটি খেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।পরিবারের দাবি, প্রতিবেশীদের সঙ্গে জমি নিয়ে বিরোধের জের ধরে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে।নিহতের ছোট ভাই সহিদ খান জানান, গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে সবুর খান মাছপাড়া বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। কিন্তু রাত ১০টার পরও বাড়ি না ফেরায় তাঁকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয় এবং বিষয়টি পাংশা থানার পুলিশকে জানানো হয়। আজ সকালে তাঁদের বাড়ি থেকে প্রায় ৩০০ গজ দূরে সবুরের প্যান্ট ও মোটরসাইকেল পাওয়া যায়। সেখানে রক্তের ছোপ ছোপ দাগ দেখতে পাওয়া যায়। পরে সেখান থেকে দেড় কিলোমিটার দূরে মাটিচাপা দেওয়া অবস্থায় সবুরের বস্তাবন্দী লাশ পাওয়া যায়।পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক জানান, সবুরকে জবাই করে হত্যা করা হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।