রাজবাড়ী জেলায় সর্বোচ্চ নম্বর পাওয়া কৃতী ছাত্রী নাহিনের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯ সালে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় রাজবাড়ী জেলায় সর্বোচ্চ নম্বর (৫৭৯) পেয়ে প্রথম স্থান অধিকারী টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী নাহিয়ান সাইয়ারা নাহিনকে ১১ জানুয়ারি সংবর্ধনা দেওয়া হয়েছে। শহরের রেলওয়ে আজাদী ময়দানে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ এবং বিশেষ অতিথি সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম। এ সময় উপস্থিত ছিলেন টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাষ কুমার সরকার। নাহিন রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক উজির আলী শেখ ও রাজবাড়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রেহানা পারভীনের মেয়ে।