রাজবাড়ী যুবদলের কমিটির মেয়াদ ৪৮ ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটির মেয়াদ ছিল মাত্র ৪৮ ঘণ্টা। গত ৩০ আগস্ট বৃহস্পতিবার ১৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর আজ শনিবার তা কেন্দ্র থেকে ভেঙে দেওয়া হয়েছে। গত ৩০ আগস্ট আবুল হাসেমকে সভাপতি, রেজাউল করিম শিকদারকে সাধারণ সম্পাদক ও মিজানুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে যুবদলের ১৮১ সদস্যের পূর্ণাঙ্গ জেলা কমিটি অনুমোদন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোয়াজ্জেম হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুল আলম। যুবদলের দপ্তর সম্পাদক কাজী রফিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আজ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক নবগঠিত জেলা যুবদলের কমিটির কার্যক্রম স্থগিত করেন।জানতে চাইলে যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম প্রথম আলো ডটকমকে বলেন, রাজবাড়ী জেলা যুবদলের কমিটি হয়েছিল কয়েক মাস আগে। দুই দিন আগে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়। কিন্তু সেখানে সংগঠনের অভ্যন্তরীণ ঝামেলার কারণে তা স্থগিত করা হয়েছে।