রাজবাড়ীতে অজ্ঞাত তরুণের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী সদরের দাদশী ইউনিয়নের জয়রামপুর গ্রামের রেললাইনের পাশের ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণের (২৮) লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে ঘটনাস্থল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।প্রত্যক্ষদর্শীরা বলেন, মৃতদেহের গলা ও পা পাটের রশি দিয়ে বাঁধা ছিল। দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুত্ফর রহমান বলেন, এলাকাবাসীর কাছে অজ্ঞাত তরুণের মৃত্যুর খবর পেয়ে তিনি পুলিশ প্রশাসনকে ঘটনাটি জানান।রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক প্রথম আলো ডটকমকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গতকাল রাতে তাঁকে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।