রাজবাড়ীতে অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী জেলায় পাংশা থানার পুলিশ গতকাল রোববার দিবাগত রাত সোয়া দুইটার দিকে তল্লাশি চালিয়ে পৌর এলাকার মাগুরাডাঙ্গি গ্রামের সুমন ওরফে জুয়েলের বাড়ি থেকে একটি শাটার গান ও দুটি গুলি উদ্ধার করেছে। পুলিশ রোববার দুপুরে জুয়েলকে গ্রেপ্তার করে। পুলিশের মতে, জুয়েল একজন অস্ত্রধারী সন্ত্রাসী। তাঁর নামে পাংশা থানায় একাধিক মামলা আছে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার দুপুরের দিকে জুয়েলকে শহরের রেলক্রসিং এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি তাঁর বাড়ির রান্নাঘরের চালে অস্ত্র লুকিয়ে রাখার কথা স্বীকার করেন। পরে জুয়েলের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ তাঁর বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করে।তবে জুয়েলের পরিবারের সদস্যরা জানায়, তাঁকে মিথ্যা অস্ত্র মামলায় জড়ানো হয়েছে।