রাজবাড়ীতে অস্ত্রসহ চরমপন্থী সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর থানা পুলিশ গতকাল বুধবার রাত তিনটার দিকে শহরের বড় লক্ষ্মীপুর এলাকা থেকে অস্ত্রসহ দুলাল মণ্ডল (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তিনি পাবনার বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়নের দরিরচর গ্রামের বাসিন্দা। পুলিশের দাবি, দুলাল পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) সদস্য।রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক নিজাম উদ্দিন মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত তিনটার দিকে ওই এলাকার কোরবান আলীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ওই বাড়ি থেকে হাতেনাতে একটি ওয়ান শুটারগান, বন্দুকের দুটি কার্তুজসহ দুলালকে গ্রেপ্তার করা হয়। তবে এ সময় তাঁর সঙ্গীরা পালিয়ে যায়।নিজাম উদ্দিন আরও জানান, কোরবান আলী ও তার সঙ্গীরা কোন অসৎ উদ্দেশে গোপন বৈঠক করছিল কি না, এই মর্মে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। এ ঘটনার পর থেকে ওই বাড়ির সবাই পলাতক। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা হয়েছে।