রাজবাড়ীতে ককটেল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর কালুখালী উপজেলার আড়পাড়া রেললাইনের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরের দিকে পাংশা থানার পুলিশ এগুলো উদ্ধার করে।পাংশা থানার উপপরিদর্শক (এসআই) ব্রজেন্দ্রনাথ মণ্ডল প্রথম আলোকে জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে ওই রেললাইনের পাশে একটি কালো পলিথিন ব্যাগ পড়ে থাকতে দেখে লোকজনের সন্দেহ হয়। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি উদ্ধার করে। কাঠের গুঁড়াভর্তি ওই ব্যাগের ভেতর চারটি তাজা ককটেল পাওয়া যায়। ককটেলগুলো বর্তমানে পানিভর্তি বালতিতে ডুবিয়ে রাখা হয়েছে।এসআই আরও জানান, একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বোমা-বিশেষজ্ঞ দ্বারা বোমাগুলো নিষ্ক্রিয় করতে আজই রাজবাড়ীতে একজন মুখ্য বিচারিক হাকিমের কাছে আবেদন করা হবে।