রাজবাড়ীতে গণপিটুনিতে তিন ডাকাত নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর সদর উপজেলায় গতকাল মঙ্গলবার গভীর রাতে গণপিটুনিতে তিন ডাকাত নিহত হয়েছে। পুলিশ জানায়, গতকাল রাত তিনটার দিকে উপজেলার মূলঘর ইউনিয়নের কোববাক শেখের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। এ সময় বাড়ির লোকজনের চিত্কারে আশপাশের লোকজন জড়ো হয়। নয়জনের ডাকাত দলের তিনজনকে আটকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তিন ডাকাতের মৃত্যু হয়। বাকি ছয়জন পালিয়ে যায়। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম দবীর মণ্ডল (৩৫)। রাজবাড়ীর সদর থানার তদন্ত কর্মকর্তা আনিস রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে একটি ছোরা ও রামদা উদ্ধার করা হয়েছে।