রাজবাড়ীতে জবাই করা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকার পদ্মা নদী থেকে মো. অহিদুল হাসান (২৭) নামের এক মুদি ব্যবসায়ীর জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা তিনটার দিকে নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। মো. অহিদুল হাসান গোয়ালন্দ পৌরসভার দেওয়ানপাড়া গ্রামের ওহাব ফকিরের ছেলে।অহিদুলের বাবা ওহাব মিস্ত্রী বলেন, গতকাল রোববার রাত নয়টার দিকে অহিদুলের মুঠোফোনে খবর আসে, তাঁর এক বন্ধুর মা মারা গেছেন। রাত সাড়ে ১০টায় তাঁর জানাজায় অংশ নেওয়ার জন্য অহিদুল বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তিনি আর ফিরে আসেননি। আজ বেলা ১১টার দিকে রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা গোপালবাড়ী এলাকার পদ্মায় জেলেদের মাছ ধরার জালে অহিদুলের লাশ ভেসে উঠে। জেলেরা বিষয়টি এলাকার লোকজনকে জানান। পরে রাজবাড়ী সদর থানা পুলিশ খবর পেয়ে বেলা তিনটার দিকে হাত বাঁধা অবস্থায় অহিদুলের গলা কাটা লাশ উদ্ধার করে। মৃতদেহের পেটেও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পৌরসভার স্থানীয় কাউন্সিলর কুদ্দুসুল আলম বলেন, লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য মর্গে রেখেছে। ময়নাতদন্ত শেষে রাতেই গোয়ালন্দের দেওয়ানপাড়ার বাড়িতে লাশ এনে দাফন করা হবে।