রাজবাড়ীতে ডাকঘরের প্রধান পোস্টম্যানকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর প্রধান ডাকঘর অফিসের প্রধান পোস্টম্যান আবদুল মজিদ ওরফে খুরজানকে কুপিয়ে হত্যা করেছে একদল সন্ত্রাসী। গতকাল রাত নয়টার দিকে অফিসের কাজ শেষে বাড়ি ফেরার পথে বানিবহর ইউনিয়নের কালী মন্দিরের কাছে এ ঘটনা ঘটে। রিকশায় করে বাড়ি ফেরার সময় অজ্ঞাত সন্ত্রাসীরা তাঁর ওপর অতর্কিত হামলা করে। তাঁকে মৃত ভেবে সন্ত্রাসীরা ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় লোকজন রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। রাজবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) দীপক কুমার আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতের লাশ হাসপাতালে রাখা আছে। শেষ খবর পাওয়া পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি ।