রাজবাড়ীতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী সদর উপজেলার নিমতলা এলাকায় খুলনা-দৌলতদিয়া মহাসড়কে গতকাল সোমবার গভীর রাতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। রাজবাড়ী সদর থানা পুলিশ জানায়, গতকাল রাত দুইটার দিকে মহাসড়কের নিমতলা এলাকায় ঢাকা থেকে পটুয়াখালীগামী একটি বাস এবং নড়াইল থেকে ঢাকাগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই বাসের পাঁচজন যাত্রী মারা যান। তবে প্রাথমিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। আহত ৩০ জনকে রাজবাড়ী সদর হাসপাতাল এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজবাড়ীর পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের লাশ থানায় পাঠানোর নির্দেশ দেন।