রাজবাড়ীতে পুলিশের গুলিতে ডাকাত নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর পাংশা উপজেলার শিয়ালডাঙ্গা এলাকায় আজ বুধবার ভোরে ডাকাতিকালে পুলিশের গুলিতে অজ্ঞাত (৪০) এক ডাকাত নিহত হয়েছেন।পুলিশ জানায়, আজ ভোর পৌনে চারটার দিকে ওই এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে একদল ডাকাত গাছের গুঁড়ি ফেলে একটি নৈশকোচ আটকিয়ে ডাকাতি করার প্রস্তুতি নেয়। এ সময় ওই কোচের পেছনে পুলিশের একটি টহল গাড়ি ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে ডাকাত দল কয়েকটি ফাঁকা গুলি করে এবং হাতবোমা নিক্ষেপ করে। এ সময় পুলিশের পাল্টা গুলিতে ওই অজ্ঞাত ডাকাত নিহত হন। অন্যরা পালিয়ে যায়। পাংশা থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।