রাজবাড়ীতে বাস চাপা পড়ে শিক্ষক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী সদর উপজেলার আল্লাদীপুর খ্রিষ্টান মিশনের সামনে রাস্তা পার হওয়ার সময় বাস চাপা পড়ে স্থানীয় এক কিন্ডারগার্টেনের অধ্যক্ষ গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও গোয়ালন্দ মোড় হাইওয়ে ফাঁড়ির পুলিশ জানায়, স্থানীয় আল হাসান কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মোশাররফ হোসেন (৪৫) খ্রিষ্টান মিশনের সামনে দৌলতদিয়া-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতিতে ধাবমান ফরিদপুর থেকে রাজবাড়ীগামী একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দেয়। স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহতাবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি মারা যান।