রাজবাড়ীতে রেলের জায়গায় ইটের ভাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর ২৩ কিলোমিটারে রেলের ২৬৭ দশমিক ৬৭ একর জমির বেশির ভাগই দখলদারদের জিম্মায় চলে গেছে।রাজবাড়ীর কালুখালী রেলস্টেশনের জায়গা দখল করে রেখেছেন এলাকার আওয়ামী লীগের সমর্থক কালাম শেখ, টোকন মৃধা ও টোকন কাজী। এঁরা সবাই রেলের জায়গা দখল করে পাকা ইমারত নির্মাণ করেছেন।নলিয়াগ্রাম স্টেশনে রেলের প্রায় তিন একর জমি দখল করে নিয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম ফরিদ হোসেন। তিনি রেলের জায়গায় ইটের ভাটা ও পাকা বাড়ি নির্মাণ করেছেন। এ প্রসঙ্গে এ কে এম ফরিদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি রেলের জায়গায় বাড়ি বা ইটভাটা করিনি। তবে রেলের জায়গা আমি ইট শুকানোর কাজে ব্যবহার করি। জায়গাটা আমি রেলের কাছ থেকে লিজ নিয়ে কাজ করছি। আমার রাজনৈতিক প্রতিপক্ষ মাঝে মাঝে ভুয়া দরখাস্ত দিয়ে আমাকে নাজেহাল করেন। গত তত্ত্বাবধায়ক সরকারের সময়ও এ জাতীয় ঘটনা ঘটেছে। কিন্তু আমার কোনো দুর্বলতা কেউ বের করতে পারেনি। আমি প্রতিবছর লিজের টাকা পরিশোধ করি।’