রাজবাড়ীতে র্যাবের সঙ্গে গুলিবিনিময়ে চরমপন্থী নেতা নিহত
রাজবাড়ীতে গত বৃহস্পতিবার গভীর রাতে র্যাবের সঙ্গে গুলিবিনিময়ে নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (লাল পতাকা) কমান্ডার সামাদ বাহিনীর প্রধান আবদুস সামাদ ওরফে সামাদ মেম্বার ওরফে আজিজ কমান্ডার (৫২) নিহত হয়েছেন। র্যাব-৮-এর ইনচার্জ এএসপি আমজাদ হোসাইন বলেন, সামাদ রাজবাড়ী, ফরিদপুর, পাবনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চরমপন্থী দল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) কমান্ডার ছিলেন। ্র্যাব তাঁর কাছ থেকে ছয়টি গুলি, নাইন এমএম পিস্তল ও একটি রিভলবার উদ্ধার করে। গুলিবিনিময়ে কামাল নামের একজন ্র্যাব সদস্য আহত হন। রাজবাড়ী ক্যাম্পের ্র্যাব-৮-এর ইনচার্জ এএসপি আমজাদ হোসাইন আরও জানান, গোপন সূত্রে খবর পেয়ে তাঁর দল রাজবাড়ী সদর উপজেলার লক্ষ্মীকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অভিযান চালায়। সেখানে চরমপন্থী দলটি গোপন বৈঠক করছিল। ্র্যাব তাদের ঘিরে ফেললে চরমপন্থীরা গুলি করে পালানোর চেষ্টা করে। এ সময় ্র্যাবও পাল্টা গুলি ছোড়ে। উভয়পক্ষের মধ্যে ৩০টি গুলিবিনিময় হয়। একপর্যায়ে চরমপন্থীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে আবদুস সামাদ ওরফে আজিজ কমান্ডারকে গুলিবিদ্ধ অবস্থায় র্যাব গ্রেপ্তার করে। পরে তাঁকে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিত্সার জন্য নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। আজ শুক্রবার সকালে রাজবাড়ী সদর হাসপাতালে সামাদ মেম্বারের পরিবারের লোকজন তাঁর লাশ শনাক্ত করে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।