রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যানের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় হাবিবুর রহমান নামের নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের (্ইউপি) এক চেয়ারম্যানের মৃত্যু হয়েছে। উপজেলার কালীবাড়ি এলাকায় গতকাল বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে।নিহত হাবিবুর রহমান সদর উপজেলার বানিবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।পুলিশ জানায়, গতকাল হাবিবুর রহমান তাঁর নিজ গ্রাম থেকে মোটরসাইকেলে করে জেলা শহরের দিকে যাচ্ছিলেন। উপজেলার কালীবাড়ি এলাকায় পৌঁছালে একটি নসিমন তাঁর মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে গতকাল রাত সাড়ে নয়টার দিকে তিনি মারা যান। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ইউএনবি।