রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জে হরতাল কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জে কাল বুধবার আধাবেলা হরতাল ডেকেছে ইসলামী ছাত্রশিবির। সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত এ হরতালের ডাক দেওয়া হয়। ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সমাজসেবা বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান ও দপ্তর সম্পাদক আতিকুর রহমানের গ্রেপ্তারের প্রতিবাদে এবং তাঁদের মুক্তির দাবিতে ওই তিন জেলায় এই হরতাল ডেকেছে ছাত্রশিবির।আজ মঙ্গলবার দুপুরে রাজশাহীতে তিন জেলার ছাত্রশিবিরের নেতাদের এক বৈঠক শেষে আধাবেলা এ হরতালের ঘোষণা দেওয়া হয়। বৈঠকে ছাত্রশিবিরের রাজশাহী মহানগরের সভাপতি আনিসুর রহমান, নাটোর জেলার সভাপতি আলী আল মাসুদ ও চাঁপাইনবাবগঞ্জের সহ-সভাপতি শরিফ এনায়েতুল্লাহ উপস্থিত ছিলেন। পরে তাঁদের এক যৌথ বিবৃতিতে কালকের এ হরতালের ডাক দেওয়া হয়।রাজশাহী মহানগর ছাত্রশিবিরের প্রচার সম্পাদক আবদুল মালেক সাংবাদিকদের জানান, দলের কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে তিন জেলায় হরতালের ডাক দেওয়া হয়েছে।এদিকে হরতাল আহ্বানকে কেন্দ্র করে রাজশাহীতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে পুলিশ। রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মনির-উজ-জামান প্রথম আলো ডটকমকে বলেন, ‘হরতালের ঘোষণার পর রাজশাহী মহানগরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিবিরকর্মীরা যাতে কোনো ধরনের নাশকতা সৃষ্টি করতে না পারে, সে জন্য ব্যবস্থা নেওয়া হবে।’