রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জে হরতাল ডেকেছে জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মহানগর জামায়াত-শিবিরের দুই নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় আজ রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে। জামায়াতের ডাকা ওই হরতালে সমর্থন দিয়েছে বিএনপি। তবে এইচএসসি ও সমমানের পরীক্ষা হরতালের আওতামুক্ত থাকবে।রাজশাহী বিভাগের ‘টিম সদস্য’ রফিকুল ইসলাম গতকাল শনিবার দুপুরে ই-মেইলে হরতালের ঘোষণাসংবলিত বিবৃতিটি পাঠান। জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি ও ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও মহানগর ছাত্রশিবিরের অফিস সম্পাদক মামুনকে গত শুক্রবার গ্রেপ্তার করা হয়। জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত আমির আবুল হাশেম, নাটোর জেলা আমির ইউনুস আলী, রাজশাহী পশ্চিমের আমির আমিনুল ইসলাম, রাজশাহী পূর্বের আমির রেজাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জের আমির নজরুল ইসলাম ও আবদুল লতিফের নাম দিয়ে ওই বিবৃতি পাঠানো হয়। বিবৃতিতে বলা হয়, মুহাম্মদ জাহাঙ্গীরসহ জামায়াত-শিবিরের অন্যান্য নেতাকে অবিলম্বে মুক্তি না দিলে আরও কঠোর কর্মসূচি দিয়ে রাজশাহী অঞ্চলকে অচল করে দেওয়া হবে। তিন জেলায় জামায়াতের ডাকা হরতালে সমর্থন জানিয়েছে বিএনপি।