রাজশাহী, বগুড়া ও পাবনায় আটক ৪২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী, বগুড়া ও পাবনায় আজ মঙ্গলবার হরতাল চলাকালে জামায়াত-শিবিরের ৪২ জন কর্মীকে আটক করেছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জে জামায়াত-শিবিরের কর্মীরা টায়ারে আগুন ধরিয়ে আতঙ্ক সৃষ্টি করে। আর রেললাইনের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে দিনাজপুর থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি আধাঘণ্টা থামিয়ে রাখে তারা।পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের কর্মীদের সংঘর্ষপুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল ছয়টার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা নগরের কাজলা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলকারীরা বিনোদপুর এলাকায় গিয়ে ঢাকা-রাজশাহী মহাসড়কের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এ সময় পুলিশ তাদের ধাওয়া করলে জামায়াত-শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে ও ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। এতে জামায়াত-শিবিরের কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুলিশ ঘটনাস্থল ও পার্শ্ববর্তী এলাকা থেকে ১৩ জনকে আটক করে। নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।বগুড়ায় পিকেটিংকালে আটক ৫ বগুড়ায় শহরতলির সিলিমপুর পল্লী বিদ্যুত্ সমিতির সামনে সকাল সাড়ে ১০টার দিকে রডবোঝাই একটি ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছে হরতাল সমর্থক জামায়াত-শিবিরের কর্মীরা। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নেভায়। এ সময় পুলিশ মারুফ (২২) ও আনোয়ার হোসেন (৩০) নামে দুজনকে আটক করে। এ ছাড়া শহরতলির বিভিন্ন স্থানে মহাসড়কে পিকেটিং ও যানবাহনে অগ্নিসংযোগের চেষ্টাকালে পুলিশ জামায়াত-শিবিরের আরও তিন কর্মীকে আটক করেছে।বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক প্রথম আলো ডটকমকে জানান, জামায়াত-শিবিরের কর্মীরা শহরে কোনো পিকেটিং করতে পারছে না। তবে শহরতলীর বিভিন্নস্থানে যানবাহন ভাঙচুর ও নাশকতার চেষ্টা চালাচ্ছে। নাশকতার চেষ্টাকালে জামায়াত-শিবিরের পাঁচ নেতা-কর্মীকে আটক করা হয়।চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতের খুঁটি ফেলে সড়ক অবরোধচাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় পিকেটিং করেছে শিবিরের কর্মীরা। ভোর থেকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের বিভিন্নস্থানে অবস্থান নেয় জামায়াত-শিবিরের কর্মীরা। তারা সড়কের বেশ কিছু পয়েন্টে টায়ারে আগুন ধরিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এ ছাড়া শিবতলা এলাকায় সড়কে ওপর বিদ্যুতের খুঁটি ফেলে ও রাজারামপুর মোড়ে গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গেলে শিবিরকর্মীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। সদর থানার ওসি গোলাম মর্ত্তুজা জানান, এতে গাড়ির কোনো ক্ষতি হয়নি। পৌনে ১০টার দিকে শহরে পিটিআই সড়কে গাড়ি ভাঙচুর করে শিবিরের কর্মীরা। গামছা ও মাফলার দিয়ে মুখ ঢেকে লাঠিসোঁটা নিয়ে তারা এই ভাঙচুর চালায়। এ সময় অন্তত ছয়টি ট্রাক ভাঙচুর করা হয়। এদিকে শিবগঞ্জের ইসরাইল মোড়ে পুলিশের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। পুলিশ সুপার সাজ্জাদুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ নয়টি রাবার বুলেট ছোড়ে।পাবনায় মসজিদের মাইকে জিহাদের ঘোষনা দিয়ে জামায়াত শিবিরের পাবনায় ছয় উপজেলায় আটক ২৪ ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও গাড়ি ভাঙচুরের মধ্য দিয়ে পাবনায় জামায়াত-শিবিরের ডাকা হরতাল পালিত হচ্ছে। পুলিশ গতকাল ও আজ জেলার ছয় উপজেলা থেকে জামায়াত-শিবিরের ২৪ কর্মীকে আটক করেছে। পাবনা সদর থানার ওসি জসিম উদ্দিন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।দিনাজপুরে রেললাইনে আগুন আজ দুপুর ১২টার দিকে হরতালের সমর্থনে রেললাইনের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে দিনাজপুর থেকে ঢাকাগামী ৭৫৮ দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি থামিয়ে দেয় জামায়াত-শিবিরের কর্মীরা। পুলিশ ও এলাকাবাসীর সহায়তায় আগুন নেভানো হলে আধাঘণ্টা পর ট্রেনটি আবার গন্তব্যের উদ্দেশে যাত্রা করে। দিনাজপুর কোতোয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। (প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক রাজশাহী, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ, পাবনা ও দিনাজপুর অফিস)