রাজশাহী ও কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী ও কুমিল্লায় আজ শনিবার ভোরে সড়ক দুর্ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একজন সদস্যসহ পাঁচজন নিহত হয়েছে। রাজশাহীতে নিহত বিজিবি সদস্যের নাম নয়ন মিয়া। তিনি চাঁপাইনবাবগঞ্জ ৩৯ বিজিবির সদস্য ছিলেন।কুমিল্লা: চৌদ্দগ্রাম উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-ট্রাক-কাভার্ডভ্যানের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত ও সাতজন আহত হয়েছে। উপজেলার নোয়াপাড়ায় আজ শনিবার ভোর সাড়ে পাঁচটায় এ দুর্ঘটনা ঘটে।পূর্বাঞ্চল হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শ্যামল চন্দ্র দাস জানান, ভোর সাড়ে পাঁচটায় উপজেলায় নোয়াপাড়ার কুমিল্লা থেকে ফেনীগামী একটি পিকআপের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পিকআপে তিনযাত্রী ঘটনাস্থলে নিহত হয়। তাদের পরিচয় তাত্ক্ষণিক জানা যায়নি। ট্রাক ও পিকআপের অন্য আট যাত্রীকে কুমিল্লা মেডিকেল হাসপাতালে নেওয়ার পর একজন মারা যায়। তাঁর নাম রবিউল ইসলাম (২৫)।রাজশাহী: আজ ভোরে বিজিবি রাজশাহীর গোদাগাড়ী সুলতানগঞ্জ চেকপোস্টে ট্রাকের চাপায় নয়ন মিয়া নিহত হন। তাঁর বাড়ি নরসিংদীর হাওড়াপাড়া এলাকায়। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত রেজাউল করিম জানান, আজ ভোর ছয়টার দিকে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী প্লাস্টিকের ড্রামবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চেকপোস্টে ঢুকে যায়। ট্রাকের চাপায় ঘটনাস্থলেই দায়িত্বরত বিজিবির সদস্য নয়ন মিয়ার মৃত্যু হয়। লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটিকে আটক করেছে পুলিশ।