রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে কাল থেকে ৬০ ঘণ্টার হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় কাল সোমবার সকাল ছয়টা থেকে বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত টানা হরতাল ডেকেছে ইসলামী ছাত্রশিবির।রাজশাহী মহানগর ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলো ডটকমকে এ তথ্য জানিয়েছেন।রাজশাহী মহানগর ছাত্রশিবিরের অফিস সম্পাদক আনোয়ারুল ইসলামের সন্ধানের দাবিতে এই হরতাল ডাকা হয়েছে। চলমান এইচএসসি ও আলিম পরীক্ষা হরতালের আওতামুক্ত থাকবে।আনোয়ারুল ইসলামকে ৪ এপ্রিল রাতে র‌্যাব উঠিয়ে নিয়ে গেছে বলে দাবি করছে ছাত্রশিবির। তবে র‌্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, তারা এ বিষয়ে কিছুই জানে না।