রাজশাহী ও ব্রাহ্মণবাড়িয়ায় তিনটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পুঠিয়া থেকে আজ বৃহস্পতিবার সকালে আলম (৫০) ও শামছুল ইসলামের স্ত্রী সাহারা খাতুনের (৩৫) লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া নবীনগর থেকে গতকাল বুধবার রাতে মুক্তার হোসেন (২৭) নামের এক যুবকের জবাই করা লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় লোকজনের বরাত দিয়ে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:রাজশাহী: আজ সকাল সাড়ে সাতটার দিকে পুঠিয়া উপজেলার শিবপুর গ্রামের একটি মাঠে আলম ও সাহারার লাশ পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়। এরপর পুলিশ এসে লাশ উদ্ধার করে। আলমের লাশ ছিল জবাই করা। আর সাহারা খাতুনের লাশের দুই পায়ের রগ কাটা ও গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া গেছে।পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) আসলাম হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মার্গে পাঠানো হচ্ছে। লাশ উদ্ধারের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি।জানা গেছে, আলমের বাড়ি গোদাগাড়ী উপজেলায়। তিনি শিবপুর গ্রামে ঘরজামাই হিসেবে থাকতেন। আর সাহারা খাতুন ছিলেন গৃহিণী। তাঁর তিনটি সন্তান রয়েছে। আলম ও সাহারা দুজন প্রতিবেশী ছিলেন।ব্রাহ্মণবাড়িয়া: নিহত মুক্তার হোসেনের প্রতিবেশী ছাত্রনেতা আশরাফুল ইসলাম রিপন জানান, গতকাল রাত আটটার দিকে মুক্তার তাঁর মোটরসাইকেলের পেছনে ভাড়ায় দুজন যাত্রী নিয়ে নবীনগর পৌর বাসস্ট্যান্ড থেকে বের হন। রাত নয়টার দিকে মুক্তার হোসেনের স্বজনেরা খবর পান, উপজেলার রসুল্লাবাদ টেম্পো-স্ট্যান্ডের কাছে মুক্তারের জবাই করা লাশ পড়ে আছে। পরে মুক্তারের স্বজনেরা লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. শহীদুল ইসলাম প্রথম আলো অনলাইনকে জানান, আজ ভোরে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।মুক্তারের বাড়ি নবীনগর পৌরসভার আলীয়াবাদ গ্রামে। তিনি ভাড়ায় যাত্রী নিয়ে মোটরসাইকেল চালাতেন।