রাজশাহী ও রংপুর বিভাগের আওয়ামী লীগের দলীয় প্রার্থী সমর্থন চূড়ান্ত হয়েছে। তৃণমূলের সমর্থন এবং সাংগঠনিক সম্পাদকদের মতামতের ভিত্তিতে গতকাল রাতে এসব মনোনয়ন চূড়ান্ত করা হয়। বগুড়ার গাবতলী পৌরসভায় আওয়ামী লীগ দলীয় প্রার্থী সমর্থন দেয়নি। এ পৌরসভায় মহাজোটের শরিক দলের প্রার্থী দেওয়া হবে। রংপুর বিভাগের পাঁচটি পৌরসভায় আওয়ামী লীগ দলীয় সমর্থন দেয়নি। এসব পৌরসভায় জাতীয় পার্টির প্রার্থীদের সমর্থন দেওয়া হবে। এই দুই বিভাগের প্রার্থিতা প্রত্যাহারের আজ শেষ দিন।রাজশাহী বিভাগের বিভিন্ন পৌরসভায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের নাম: রাজশাহীর বাঘমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভায় গোলাম মোস্তফা, তাহেরপুরে মনসুর মৃধা, পবার কাটাখালীতে আবদুর রউফ, গোদাগাড়ীতে মনিরুল ইসলাম, একই উপজেলার কাকনহাটে আবদুল মজিদ মাস্টার, তানোরে আবুল কালাম আজাদ, একই উপজেলার মণ্ডুমালিতে গোলাম রব্বানী, মোহনপুরের কেশরহাটে সহিদুজ্জামান শহিদ, দুর্গাপুরে তোফাজ্জল হোসেন, বাঘার আড়ানিতে মিজানুর রহমান, চারঘাটে আনোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ সদরে মাইনউদ্দিন মন্ডল, শিবগঞ্জে কারিমুল হক রাজীব, রহমপুরে জালাল উদ্দিন আকবর, নাচোলে আবদুর রশিদ খান, নাটোর সদরে কামরুল ইসলাম, নলডাঙ্গায় ইয়াকুব আলী মন্ডল, সিংড়ায় আসাদুজ্জামান, গুরুদাসপুরে শাহনেওয়াজ আলী মোল্লা, লালপুরের গোপালপুরে গোলাম মর্তুজা, বড়াইগ্রামে রফিকুল ইসলাম, জয়পুরহাট সদরে নন্দলাল পার্শি, আক্কেলপুরে নাজমুল হুদা হালাকু, কালাইয়ে তৌফিকুল ইসলাম তালুকদার, পাঁচবিবিতে শামছুল আলম, উল্লাপাড়ায় মারুফ বিন হাবিব, সিরাজগঞ্জ সদরে হোসেন আলী হাসান, কাজীপুরে গোলাম মোস্তফা তালুকদার, শাহজাদপুরে হালিমুল হক, রায়গঞ্জে আফসারুল ইসলাম, বেলকুচিতে লালমিয়া, নওগাঁ সদরে রফিকুল ইসলাম, পত্নীতলার নজিপুরে মো. আমিনুল হক, বগুড়া সদরে রেজাউল করিম, বগুড়ার শেরপুরে আবদুল মজিদ, সান্তাহারে গোলাম মোর্শেদ, শিবগঞ্জে ফরিদুর রহমান, সারিয়াকান্দিতে আবদুল হামিদ সরকার, ধনুটে এ বি এম বাদশা, নন্দীগ্রামে আবদুল্লাহ আল মামুন, কাহালুতে হেলালউদ্দিন কবিরাজ, পাবনা সদরে আমিনুল হক, ভাঙ্গুড়ায় লোকমান হোসেন, ফরিদপুরে কামরুজ্জামান মাজেদ, সুজানগরে আবুল কাশেম, ঈশ্বরদীতে আবুল কালাম আজাদ, চাটমোহরে মির্জা রেজাউল করিম, সাঁথিয়ায় নিয়াজ হোসেন।রংপুর বিভাগ: রংপুরের বদরগঞ্জে উত্তম কুমার সাহা, হারাগাছে এরশাদুল হক, গাইবান্ধা সদরে শাহ মাসুদ জাহাঙ্গীর কবির, গোবিন্দগঞ্জে আতাউর রহমান সরকার, লালমনিরহাট সদরে রিয়াজুল ইসলাম, পাটগ্রামে আনিসুর রহমান, কুড়িগ্রাম সদরে কাজীউল ইসলাম, দিনাজপুর সদরে তৈয়ব উদ্দিন চৌধুরী, ফুলবাড়ীতে শাহজাহান আলী, বীরগঞ্জে মোশাররফ হোসেন, সেতাবগঞ্জে আবদুস সবুর, বিরামপুরে হোসেন আলী সরকার, হাকিমপুরে জামির হোসেন, নীলফামারী সদরে দেওয়ান কামাল আহমেদ, ঠাকুরগাঁও সদরে এস এম মঈন, পীরগঞ্জে একরামুল হক, পঞ্চগড় সদরে জহুরুল ইসলাম।