রাজশাহী ও রংপুরে বিএনপির হরতাল চলছে (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলায় বিএনপির ডাকে আজ সোমবার সকাল-সন্ধ্যা হরতাল চলছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কুদ্দুস তালুকদারসহ আটক বিএনপির নেতা-কর্মীদের মুক্তি, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গতকাল রোববার এই হরতাল ডাকা হয়েছে।রংপুর: হরতালের সমর্থনে সকাল আটটার দিকে শহরের গ্র্যান্ড হোটেল মোড়ে অবস্থিত বিএনপির কার্যালয় থেকে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল বের করা হয়। জেলা বিএনপির আহ্বায়ক মোজাফফর হোসেন, রেবেকা সুলতানা, সামসুজ্জামান, রইচ আহমেদ প্রমুখ এসব মিছিলের নেতৃত্ব দেন।রংপুরে সকাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। আন্তজেলা সড়কগুলোতে কোনো বাস চলাচল করছে না। তবে শহরে রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছে। বেসরকারি অফিস, ব্যাংক-বিমা প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি কম।এদিকে রংপুর বিভাগের আটটি জেলা—লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়ে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে বলে জানা গেছে।রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন খলিফা প্রথম আলো ডটকমকে জানান, আইনশৃঙ্খলা রক্ষায় শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।সিরাজগঞ্জ: সকালে শহরের এস এস রোডে একটি মিছিল বের করেন বিএনপির নেতা-কর্মীরা। মিছিলটি এস বি ফজলুল হক রোডে পৌঁছালে সেখানে একটি ট্রাক ভাঙচুর করেন হরতালের সমর্থকেরা। এ ছাড়া শহরের বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন তাঁরা।পিকেটাররা বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের ঝাউল ওভারব্রিজের কাছে একটি ট্রাক ভাঙচুর করে আগুন দেওয়ার চেষ্টা করলে র্যাবের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিকে রায়গঞ্জের উত্তরবঙ্গ মহাসড়কের ১৬ মাইল নামক স্থানে একটি মুরগিবাহী পিকআপ ও একটি ট্রাকে আগুন দেওয়ার চেষ্টা করলে পিকেটারদের বাধা দেয় পুলিশ।শহরের অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, হরতালকারীরা বিভিন্ন সড়কে বিচ্ছিন্নভাবে পিকেটিংয়ের চেষ্টা করছে। তবে এখনো বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।ঠাকুরগাঁও: হরতালে পিকেটিংয়ের ঘটনাকে কেন্দ্র করে সকালে জেলা আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ঠাকুরগাঁও চৌরাস্তার দুই পাশ থেকে একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন আওয়ামী লীগ ও বিএনপির কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২০টি কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এতে দুই পক্ষের ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত মোহাম্মদ আলী সড়কের বিএনপির কার্যালয়ের সামনে বিএনপির কর্মীরা ও বঙ্গবন্ধু সড়কের জেলা কার্যালয়ের সামনে আওয়ামী লীগের কর্মীরা লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছেন।হরতালের কারণে শহরে যান চলাচল করছে না। দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানও বন্ধ রয়েছে।

সিরাজগঞ্জ: সকালে শহরের এস এস রোডে একটি মিছিল বের করেন বিএনপির নেতা-কর্মীরা। মিছিলটি এস বি ফজলুল হক রোডে পৌঁছালে সেখানে একটি ট্রাক ভাঙচুর করেন হরতালের সমর্থকেরা। এ ছাড়া শহরের বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন তাঁরা।পিকেটাররা বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের ঝাউল ওভারব্রিজের কাছে একটি ট্রাক ভাঙচুর করে আগুন দেওয়ার চেষ্টা করলে র্যাবের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিকে রায়গঞ্জের উত্তরবঙ্গ মহাসড়কের ১৬ মাইল নামক স্থানে একটি মুরগিবাহী পিকআপ ও একটি ট্রাকে আগুন দেওয়ার চেষ্টা করলে পিকেটারদের বাধা দেয় পুলিশ।শহরের অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, হরতালকারীরা বিভিন্ন সড়কে বিচ্ছিন্নভাবে পিকেটিংয়ের চেষ্টা করছে। তবে এখনো বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।ঠাকুরগাঁও : হরতালে পিকেটিংয়ের ঘটনাকে কেন্দ্র করে সকালে জেলা আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ঠাকুরগাঁও চৌরাস্তার দুইপাশ থেকে একে অপরকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২০টি কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। এতে দুই পক্ষের ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত মোহম্মদ আলী সড়কের বিএনপি কার্যালয়ের সামনে বিএনপির কর্মীরা ও বঙ্গবন্ধু সড়কের জেলা কার্যালয়ে সামনে আওয়ামী লীগ কর্মীরা লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছেন।হরতালের কারণে শহরে যান চলাচল করছে না। দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ রয়েছে।