রাজশাহী ও রংপুরের ৭২ পৌরসভায় ভোট আগামীকাল
রাজশাহী ও রংপুর বিভাগের ৭২টি পৌরসভায় আগামীকাল বুধবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে রাজশাহী বিভাগে ৪৮টি এবং রংপুরে ২৪টি পৌরসভা রয়েছে। প্রতিটি পৌরসভায় ওই দিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী সংশ্লিষ্ট পৌর এলাকায় গতকাল সোমবার ভোর ছয়টা থেকে সেনাবাহিনী ও বিডিআর সদস্যরা টহল শুরু করেছেন। এসব এলাকায় গতকাল রাত ১২টা থেকে প্রচারণা শেষ হয়েছে। বিধি অনুযায়ী সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ১০ জানুয়ারি (গতকাল) রাত ১২টা থেকে ১৪ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে। ১১ জানুয়ারি (আজ) রাত ১২টা থেকে ভোটের দিন রাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, বেবিট্যাক্সি-অটোরিকশা, মাইক্রোবাস, জিপ, ব্যক্তিগত গাড়ি, পিকআপ, টেম্পো, লঞ্চ, ইঞ্জিনবোট ও স্পিডবোট চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।রাজশাহী বিভাগের যেসব পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সেগুলো হলো: রাজশাহীর ভবানীগঞ্জ, কাটাখালী, গোদাগাড়ী, কাঁকনহাট, তানোর, মুণ্ডুমালা, কেশরহাট, দুর্গাপুর, আড়ানী, তাহেরপুর ও চারঘাট; চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, রোহনপুর ও নাচোল; নাটোর সদর, বড়াইগ্রাম, সিংড়া, গুরুদাসপুর, নলডাঙ্গা ও গোপালপুর; গাইবান্ধা সদর, গোবিন্দগঞ্জ ও সুন্দরগঞ্জ; সিরাজগঞ্জ সদর, উল্লাপাড়া, কাজীপুর, শাহজাদপুর, রায়গঞ্জ ও বেলকুচি; নওগাঁ সদর ও নজিপুর; বগুড়া সদর, শেরপুর, সান্তাহার, শিবগঞ্জ, সারিয়াকান্দি, ধুনট, নন্দীগ্রাম, কাহালু ও গাবতলী এবং পাবনা সদর, ভাংগুড়া, ফরিদপুর, সুজানগর, ঈশ্বরদী, চাঁটমোহর ও সাঁথিয়া।রংপুর বিভাগের যেসব পৌরসভায় আগামীকাল ভোট গ্রহণ করা হবে সেগুলো হলো: পঞ্চগড় সদর; লালমনিরহাট সদর ও পাটগ্রাম; ঠাকুরগাঁও সদর, রানীশংকৈল ও পীরগঞ্জ; নীলফামারী সদর, জলঢাকা ও সৈয়দপুর; রংপুরের হারাগাছ ও বদরগঞ্জ; কুড়িগ্রাম সদর, উলিপুর ও নাগেশ্বরী; জয়পুরহাট সদর, আক্কেরপুর, কালাই ও পাঁচবিবি এবং দিনাজপুর সদর, সেতাবগঞ্জ, ফুলবাড়ী, বিরামপুর, হাকিমপুর ও বীরগঞ্জ।