রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাসড়কে ভটভটি-নসিমন চলাচল বন্ধ ও মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে ধর্মঘট পালন করছে রাজশাহী বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। ফলে আজ মঙ্গলবার সকাল থেকে এই রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।গতকাল সোমবার রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাসের ধাক্কায় ভটভটির চার যাত্রী নিহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ করে বেশ কয়েকটি বাস ভাঙচুর করে। হতাহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে বাসচালক-শ্রমিকের বিরুদ্ধে একটি মামলা করে।উত্তরবঙ্গ সড়ক পরিবহন মালিক সমিতির সহসভাপতি আমিনুল ইসলাম জানান, মহাসড়কে ভটভটি ও নসিমন বন্ধ, পরিবহন শ্রমিকদের নিরাপত্তা এবং শ্রমিকদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।জেলা পুলিশ সুপার এস এম রোকনউদ্দিন জানান, এ বিষয়ে মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, দুর্ঘটনায় কোনো মৃত্যুই কাম্য নয়। অথচ বাস দুর্ঘটনায় চারজন মানুষ মারা যাওয়ার কারণে মামলা করা হয়েছে, এর প্রতিবাদে ধর্মঘট ডাকা হয়েছে। তারা অযৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছে। এতে সাধারণ মানুষ বিড়ম্বনায় পড়েছে বলে তিনি মন্তব্য করেন।