রাজশাহী জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারিসহ আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও রাজশাহী জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর এবং শিবির ক্যাডার ‘রগকাটা’ মামুনকে আটক করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাঁদের আটক করা হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে র‌্যাব-পুলিশ যৌথভাবে রাজশাহী নগরের নওদাপাড়ায় ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালায়। এ সময় হাসপাতালের পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর সিঁড়ির নিচে লুকিয়েছিলেন। সেখান থেকে তাঁকে আটক করা হয়। এরপর হাসপাতালের একটি কক্ষের তালা ভেঙে মামুনকে আটক করা হয়। মামুন পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়ে এই হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। রাজশাহী মহানগর পুলিশ কমিশনার এস এম মনির উজ জামান জানান, পুলিশের ওপরে হামলাসহ নাশকতার অভিযোগে তাঁদের আটক করা হয়েছে। মামুনের পরিচয় জানতে চাইলে তিনি বলেন, তাঁকে তো সবাই ‘রগকাটা’ মামুনই বলে।