রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও সিএনজিচালিত হিউম্যান হলার শ্রমিক ইউনিয়নের মধ্যে বিরোধের জের ধরে রাজশাহী থেকে দেশের সব রুটে আজ শুক্রবার বাস চলাচল বন্ধ রয়েছে।জেলা মোটর শ্রমিক ইউনিয়নের অভিযোগ, সিএনজিচালিত হিউম্যান হলারের শ্রমিকেরা তাদের শ্রমিকদের মারধর করেছেন। মোটরশ্রমিকদের দাবি, রাজশাহী থেকে মাত্র ১২টি হিউম্যান হলার কিশোরহাট পর্যন্ত যেতে পারবে। রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সঙ্গে বসে সিদ্ধান্তও হয়েছিল। কিন্তু এই সিদ্ধান্ত অমান্য করে তারা ওই রুটে বেশি গাড়ি চালাচ্ছে। এ নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব হয়।রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব আলী চৌধুরী বলেন, সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত কোনো রুটে গাড়ি চলবে না। তবে সমস্যা সমাধানে বৈঠক চলছে।