রাজশাহী বিভাগে কাল জামায়াতের অর্ধদিবস হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিভাগে আগামীকাল মঙ্গলবার অর্ধদিবস হরতাল ডাকা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী-১ আসনের সাবেক সাংসদ মজিবুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে এ হরতাল ডাকা হয়।এ বিষয়ে রাজশাহী বিভাগের টিম সদস্য রফিকুল ইসলাম সংবাদিকদের ই-মেইলে একটি বিবৃতি পাঠিয়েছেন। এতে বলা হয়েছে, মজিবুর রহমানকে বিনা কারণে, কোনো অভিযোগ ছাড়াই গ্রেপ্তার করা হয়। পরে তাঁর নামে রাজশাহী মহানগরে একটি মিথ্যা মামলা করা হয়েছে। বিবৃতিতে অবিলম্বে মজিবুর রহমানসহ সব রাজবন্দীর মুক্তি দাবি করা হয়।একই সঙ্গে রাজশাহী বিভাগের আট জেলায় অর্ধদিবস হরতাল সফল করার আহ্বান জানানো হয়।এর আগে গত ১৯ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক তাসনীম আলমের মুক্তির দাবিতে জামায়াত রাজশাহী বিভাগে অর্ধদিবস হরতাল পালন করে।