রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের কর্মী নাসিমের মৃত্যুর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আউয়াল কবির ও সাধারণ সম্পাদক মাজেদুল ইসলামকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।আজ মঙ্গলবার সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদ এই সিদ্ধান্ত নেয়। এর আগে অপর এক সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করা হয়েছিল।সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান ও সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শীর্ষ ওই দুই নেতাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।প্রসঙ্গত, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস অনুষ্ঠানের খাবার নিয়ে বিবাদের একপর্যায়ে সংগঠনের সভাপতির অনুসারী ছাত্রলীগের কর্মীরা ইতিহাস বিভাগের ছাত্র ও সাধারণ সম্পাদকের অনুসারী কর্মী নাসরুল্লাহ নাসিম নামের এক কর্মীকে মারধর করে শাহ মখদুম হলের দুই তলা থেকে ফেলে দেন। ওই দিন রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গতকাল সোমবার তাঁর মৃত্যু হয়।