রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিবিরের নেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শরিফুল ইসলাম নামের এক নেতাকে আটক করেছে মতিহার থানা পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের মেটিরিয়াল সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ শাখার কর্মীরা শরিফুলের ব্যাপারে পুলিশকে অবহিত করলে পুলিশ কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবনের সামনে থেকে দুপুর ১২টা পাঁচ মিনিটে তাঁকে আটক করে। মতিহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বাসসকে জানান, গত ৯ ফেব্রুয়ারি ক্যাম্পাসে সংঘটিত সহিংসতার সঙ্গে শরিফুল জড়িত থাকতে পারেন। এই সহিংসতায় ছাত্রলীগের কর্মী ফারুক হোসাইন নিহত হন। ওসি বলেন, ‘জিজ্ঞাসাবাদের পর আমরা তাঁর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করব।’