রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (আইবিএস) উদ্যোগে আয়োজিত ‘রাজশাহী মহানগরী: অতীত ও বর্তমান’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার ১৬ জানুয়ারি শেষ হয়েছে। গত ১৫ জানুয়ারি সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, ইউজিসির সদস্য অধ্যাপক আতফুল হাই শিবলী ও বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মুহম্মদ নূরুল্লাহ্। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আইবিএসের পরিচালক অধ্যাপক মাহবুবর রহমান, জয়নূল আবেদীন, রণজিত সেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন প্রমুখ।