রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইভ টিজিংকে ‘না’ বলতে নাটক
ইভ টিজিংকে ‘না’ বলতে এবং এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি নাটিকা মঞ্চস্থ করা হয়। ২২ জুলাই বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘অ্যাডাম টিজিং’ নামক এ নাটিকা হয়। নাটিকাটির রচনা, নির্দেশনা এবং অভিনয়ে ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীরা। নাটিকা মঞ্চস্থ ছাড়াও ওই দিন আয়োজন করা হয় ইভ টিজিং-বিরোধী আলোচনা সভা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের। নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান-২০১০ উপলক্ষে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। অধ্যাপক এম আনিসুর রহমানের সভাপতিত্বে ওই সব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য এম আবদুস সোবহান। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক এম নূরুল্লাহ্ ও অধ্যাপক এম আবদুর রহমান। আলোচনা করেন অধ্যাপক এম ফয়েজ উদ্দীন, এম রবিউল হোসেন, আবদুল হান্নান, হাসিবুল আলম প্রধান, তাপস কুমার দাস প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন এ বি এম মাহমুদুল হাসান, জুয়েল, রেজাউল করিম, মেহবুবা মিনহাজ, সনেট, অরিন, শিবলী, টুটুল, রনি, শায়লা, সুমি, বুশরা, কানিজ, রিমা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সচ্চিদানন্দ বল্লভ।