রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঈদুল আজহার ছুটি আজ থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ শনিবার থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছুটি শুরু হয়েছে।বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে আজ শনিবার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের যাবতীয় ক্লাস আজ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত এবং বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো কাল রোববার থেকে ২২ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো কাল থেকে ২২ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। কোনো শিক্ষার্থী ঈদুল আজহার এই ছুটির সময় আবাসিক হলে অবস্থান করতে পারবেন না। আর শিক্ষার্থীদের জন্য আবাসিক হলগুলো ২৩ নভেম্বর সকাল নয়টায় খুলে দেওয়া হবে বলে ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।