রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রশিবির নেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম (এসএম) হলের এক ছাত্রশিবিরের নেতার রুম থেকে মালামাল নিতে এসে ছাত্রশিবিরের অপর এক নেতা আটক হয়েছেন। আজ শুক্রবার জোবায়ের নামের শিবিরের ওই নেতা মালামাল নিতে এলে প্রথমে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁকে আটক করে মারধর করেন। পরে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ জোবায়েরকে আটক করে মতিহার থানায় নিয়ে যায়। জোবায়ের বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। ছাত্রলীগের নেতা আহমেদ আলী, এরশাদ আলী, আবু হুসাইন, রুহুল আমিনসহ আরও অনেকে জানান, গত ৮ ফেব্রুয়ারি ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন হত্যা মামলার তালিকাভুক্ত আসামি আমিনুল ইসলাম ওরফে বাপ্পির রুম থেকে জোবায়ের মালামাল নিতে এলে তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।এ ব্যাপারে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আবুল খায়েরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, গত ৮ ফেব্রুয়ারির ঘটনার সঙ্গে জোবায়ের জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে জোবায়েরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।