রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের তিন কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে আজ বৃহস্পতিবার ছাত্রশিবিরের তিনজন কর্মীকে আটক করেছে পুলিশ।আটক কর্মীরা হলেন ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র আব্দুল্লাহ আল মুকতাসিদ, ইতিহাস বিভাগের শেষ বর্ষের ছাত্র জাহাঙ্গীর আলম এবং হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের শেষ বর্ষের ছাত্র পলাশ বৈরাগী।প্রত্যক্ষদর্শী ও মতিহার পুলিশ সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রলীগের কর্মী মাসুদ ও নয়ন বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রভবনের সামনে ছাত্রশিবিরের কর্মী মুকতাসিদকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ তাঁকে আটক করে মতিহার থানায় নিয়ে যায়। এরপর বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে থেকে জাহাঙ্গীর ও পলাশকে আটক করে পুলিশ।ছাত্রলীগের কর্মী শরিফুল ইসলাম, আহাম্মদ আলীসহ আরও অনেকে জানান, ফারুক হত্যাকাণ্ডের পর থেকেই ছাত্রশিবিরের এই তিন কর্মী ক্যাম্পাসের বাইরে অবস্থান করছিলেন। ফারুকের হত্যাকাণ্ডের সঙ্গে তাঁদের সম্পৃক্ততা রয়েছে বলে দাবি করেন তাঁরা। এ ব্যাপারে মতিহার থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মুজিবুল হক জানান, আটক হওয়া কর্মীদের থানায় এনে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ চলছে।