রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নাট্যানুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নাট্য আন্দোলন সমাজ পরিবর্তন আন্দোলনের একটি অংশ’—এ স্লোগানকে সামনে রেখে ৯ থেকে ১১ অক্টোবর পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় নাট্যানুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের নাট্যসংগঠন অনুশীলন নাট্যদলের ৩১ বছর পূর্তি উপলক্ষে ক্যাম্পাসের শহীদ মিনার মুক্তমঞ্চে ওই নাট্যানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রথম দিনে নাটক ভাবমূর্তি, দ্বিতীয় দিনে দায়দায়িত্ব এবং সমাপনী দিনে মঞ্চস্থ হয় নাটক প্রতিপক্ষ। নাটকগুলোর রচনা ও নির্দেশনায় ছিলেন বিশিষ্ট নাট্যকার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগের সভাপতি মলয় ভৌমিক।