রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বার্ষিক চারুকলা প্রদর্শনী শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে সপ্তাহব্যাপী বার্ষিক চারুকলা প্রদর্শনী। গতকাল দুপুরে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম আবদুর রহমানসহ চারুকলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।প্রদর্শনীতে চারুকলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের মোট ২২৫টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক বিলকিস বেগম প্রদর্শনী প্রসঙ্গে জানান, প্রতিবছরই এই বিভাগের উদ্যোগে এ ধরনের প্রদর্শনীর আয়োজন করা হয়। তিনি বলেন, প্রদর্শনীতে স্থান পাওয়া চিত্রকর্মগুলোর মধ্যে থেকে শ্রেষ্ঠ চিত্রকর্ম বাছাই করে সংশ্লিষ্ট শিল্পীকে পুরস্কৃত করা হবে।