রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি রোধে কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের বৈঠকে যৌন হয়রানি ও নিপীড়ন রোধে একটি নীতিমালা অনুমোদন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনার আলোকে এ নীতিমালা বাস্তবায়নের লক্ষ্যে সাত সদস্যবিশিষ্ট একটি অভিযোগ কমিটিও গঠন করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার এ তথ্য জানানো হয়।রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি ও নিপীড়নমূলক কোনো অভিযোগ থাকলে তা কমিটির সভাপতি অধ্যাপক তানজিমা ইয়াসমিন (প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ) অথবা কমিটির সদস্যসচিব অধ্যাপক মাহবুবা কানিজের (মনোবিজ্ঞান বিভাগ) কাছে লিখিতভাবে (ডাকযোগে বা সরাসরি) জানাতে বলা হয়েছে। অভিযোগ জানানোর পরে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ নীতিমালা-২০১০-এর আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।