রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হল থেকে আতাউর রহমান নামে এক ছাত্রকে গতকাল শুক্রবার রাতে আটক করেছে পুলিশ। গত ৮ ফেব্রুয়ারি রাতে ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর ছাত্রশিবিরের সশস্ত্র হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় জড়িত সন্দেহে তাঁকে আটক করা হয়। শামসুজ্জোহা হল সূত্রে জানা গেছে, আতাউর রহমান গতকাল রাতে হলে গেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করে। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের একজন কর্মী বলে হলের আবাসিক ছাত্ররা দাবি করেছে। তিনি সমাজকর্ম বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আতাউরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।