রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হত্যাকারী গ্রেপ্তার না হওয়া পর্যন্ত অভিযান চলবে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র হত্যাকারীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। আজ রোববার কোস্টগার্ডের (উপকূল রক্ষকারী বাহিনী) ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের এ কথা বলেন।আজ সকালে আগারগাঁওয়ে কোস্টগার্ডের সদর দপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী শামছুল হক, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার ও কোস্টগার্ডের মহাপরিচালক কমোডোর এ এস এম আবেদীন।দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে দাবি করে বিরোধী দল স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেনি। তাই পদত্যাগের প্রশ্নই ওঠে না। তাদের এই উদ্যোগ সফল হতে দেওয়া হবে না।সকালে কোস্টগার্ডের সদর দপ্তরে পৌঁছালে স্বরাষ্ট্রমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর তিনি সদর দপ্তরের পাশে একটি গাছের চারা রোপণ করেন।