রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইউনুস হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইউনুস হত্যা মামলার রায়ে দুজনকে মৃত্যদণ্ড ও ছয়জন আসামিকে খালাস দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মঞ্জুরুল বাসিদ এই রায় ঘোষণা করেন।মৃত্যুদণ্ড পাওয়া দুজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের বড় ভাইয়ের জামাতা শহীদুল্লাহ ওরফে মাহবুব, অন্যজন শফিউল্লাহ ওরফে তারেক।