রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি সাত দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন হত্যা মামলার আসামি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি শামসুল আলম ওরফে গোলাপকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শুক্রবার দুপুরে নগরের মতিহার থানা পুলিশ তাঁকে মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে বিচারক জিয়াউর রহমান সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে মতিহার থানায় নিয়ে যাওয়া হয়।আদালত সূত্রে জানা গেছে, র্যাব-১-এর সদস্যরা গত বুধবার রাতে টাঙ্গাইলের ভুয়াপুর এলাকা থেকে গোলাপকে গ্রেপ্তার করেন। বৃহস্পতিবার রাতে তাঁকে রাজশাহীর মতিহার থানায় হস্তান্তর করা হয়। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়লে রাতেই রাজশাহী মেডিকেল কালেজ হাসপাতালে ভর্তি করে চিকিত্সা দেওয়া হয়।গত ৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হলে নৃশংস হামলার অভিযোগে ছাত্রলীগের নেতা রুহুল আমিনের করা মামলায় গোলাপকে রিমান্ডে নেওয়া হয়। মামলায় এ পর্যন্ত গোলাপসহ ১৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।