রাজশাহী বোর্ডে নাটোরের কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ ষষ্ঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী শিক্ষা বোর্ডে নাটোরের কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ ষষ্ঠ স্থান অর্জন করেছে। পরীক্ষার্থীর সংখ্যা, পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তর সংখ্যার ভিত্তিতে শিক্ষা বোর্ড এই ফলাফল নির্ধারণ করেছে। ফলাফলের দিক থেকে কলেজটি জেলার শীর্ষে রয়েছে। স্যাপার কলেজ থেকে মোট ২৮৭ জন পরীক্ষা দিয়েছিলেন। সবাই পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ১১৯ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৮৭ জন, কলা বিভাগ থেকে নয়জন ও ব্যবসায় শিক্ষা থেকে ২৩ জন জিপিএ-৫ পেয়েছেন। গতবারও এই কলেজ জেলায় শীর্ষ ফলাফল করেছিল।কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘আমরা নির্বাচনী পরীক্ষার পরপরই নির্দিষ্টসংখ্যক পরীক্ষার্থীদের জন্য একজন করে তত্ত্ব্বাবধায়ক শিক্ষক নিয়োগ করে থাকি। তাঁদের নিবিড় তত্ত্বাবধানের কারণে, ফলাফল বরাবরের মতো এবারও ভালো হয়েছে। রাজনীতিমুক্ত এই কলেজে পড়ালেখার ক্ষেত্রে সর্বোচ্চ যত্ন নেওয়া হয়।’জেলার দ্বিতীয় অবস্থানে রয়েছে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ। এই কলেজ থেকে ৪৮৪ জন পরীক্ষা দিয়েছিলেন। পাস করেছেন ৩৯৯ জন। জিপিএ-৫ পেয়েছেন ৬৩ জন। বিজ্ঞানে ৫৬, কলায় দুই ও ব্যবসায় শিক্ষায় পাঁচজন জিপিএ-৫ পেয়েছেন। জেলায় তৃতীয় স্থান লাভ করেছে গুরুদাসপুর উপজেলার শহীদ শামসুজ্জোহা কলেজ।