রাজশাহী বোর্ডে সেরার তালিকায় বগুড়া জেলার ৫ শিক্ষাপ্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী শিক্ষা বোর্ডের সেরা ২০-এর তালিকায় স্থান করে নিয়েছে বগুড়া জেলার পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠান। শতকরা পাসের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় জিপিএ-৫ পাওয়ার হারও বেড়েছে। গত বছরও বগুড়া জেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান বোর্ডে সেরার তালিকায় ছিল। এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডে চারটি মানদণ্ডের ভিত্তিতে ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে সেরা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এগুলো হলো—বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, বগুড়া জিলা স্কুল, সরকারি বালিকা উচ্চবিদ্যালয় (ভিএম), আমর্ড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ এবং এসওএস হারমেন মেইনার স্কুল। মানদণ্ডের ভিত্তিতে বোর্ডে সেরার তালিকায় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ১৮৩টি জিপিএ-৫ পেয়ে পঞ্চম হয়েছে। বগুড়া জিলা স্কুল ১৮৫টি জিপিএ-৫ পেয়ে ষষ্ট, সরকারি বালিকা বিদ্যালয় ২০০টি জিপিএ-৫ পেয়ে সপ্তম, আমর্ড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ ১২৫টি জিপিএ-৫ পেয়ে অষ্ঠম এবং এসওএস হারমেন মেইনার স্কুল ৩৫টি জিপিএ-৫ পেয়ে ১৪তম হয়েছে। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল গত বছর শতভাগ পাসের ক্ষেত্রে বোর্ডে সেরা হয়েছিল। এবার পঞ্চমে নেমে এসেছে। বগুড়া জিলা স্কুল ও সরকারি বালিকা বিদ্যালয়ের অবস্থানও নিম্নমুখী। গত বছর এ দুটি প্রতিষ্ঠান বোর্ডের সেরার মধ্যে দ্বিতীয় ও তৃতীয় ছিল। আমর্ড পুলিশ পাবলিক স্কুল ও কলেজ গত বছর ছিল চতুর্থ স্থানে। এবার নেমে অষ্টমে। তালিকায় এবার বোর্ডের সেরার মধ্যে নাম এসেছে এসওএস হারমেন মেইনার স্কুলের।