রাজশাহী বোর্ডের ইতিহাসে সর্বোচ্চ জিপিএ-৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী শিক্ষা বোর্ডের ইতিহাসে সর্বোচ্চসংখ্যক শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। একই সঙ্গে বোর্ডের পাসের হারও বেড়েছে।এবার রাজশাহী বোর্ডে পরীক্ষায় অংশ নিয়েছিল এক লাখ ৩১ হাজার ৯৬৫ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে এক লাখ ১৬ হাজার ৫৫৯ জন। পাসের হার ৮৮ দশমিক ৩৩ শতাংশ। গতবার এই হার ছিল ৮০ দশমিক ৩২ শতাংশ।এবার জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৭২৬ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পেয়েছিল নয় হাজার ৯৩৭ শিক্ষার্থী। গতবারের চেয়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৭৮৯ জন।শিক্ষা বোর্ডের সভাকক্ষে ফলাফল ঘোষণার সময় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম এ হুরাইরা বলেন, ভালো ফলাফল করার জন্য তাঁরা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে মতবিনিময় সভা করে ২৪ দফা করণীয় ঠিক করেছিলেন। এর মধ্যে অন্যতম ছিল দুর্বল শিক্ষার্থীদের চিহ্নিত করে অতিরিক্ত পাঠদান। এমনকি বিশেষ পাঠদানের ব্যবস্থা করে ভালো ফলাফল নিশ্চিত করা, শিক্ষার্থীদের দলগত অনুশীলন করা, শিক্ষক- শিক্ষার্থী-অভিভাবকদের সম্পর্কের উন্নয়ন করা।