রাজশাহী মহানগর ছাত্রদল সভাপতিসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের ওপর হামলার মামলায় রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমানসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে নগরের শিরোইল রেলস্টেশন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অপরজন হলেন মহানগর ছাত্রদলের কর্মী সুলতান।বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মাহফুজুর রহমান ঢাকায় পালিয়ে যাচ্ছেন—এমন খবরের ভিত্তিতে পুলিশ রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে সহযোগীসহ তাঁকে আটক করে। পুলিশের ওপর হামলা ও গুলি ছোড়ার ঘটনায় দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।পুলিশ জানায়, বিএনপি-জামায়াতের ডাকা হরতালের আগের দিন গত ৪ জুন পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলায় মাহফুজুর রহমান এজাহারভুক্ত আসামি।