রাজশাহী মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল হাসেমকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরের মীর্জাপুর এলাকার নিজ বাসভবন থেকে তাঁকে আটক করা হয়।মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, রাজশাহীতে সব ধরনের নাশকতার পরিকল্পনা ও প্রণয়নে জড়িত ছিলেন জামায়াতের এই নেতা।নগর জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে হুমকি দেওয়া হয়, অবিলম্বে জামায়াত নেতা আবুল হাসেমকে মুক্তি না দেওয়া হলে লাগাতার হরতাল দিয়ে রাজশাহী অচল করে দেওয়া হবে।