রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক জামাত খানকে গ্রেপ্তার করেছে বোয়ালিয়া থানার পুলিশ। একটি চাঁদাবাজি মামলায় নগরের ষষ্ঠীতলার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নগরের কাদিরগঞ্জ এলাকার ব্যাবসায়ী আতিকুর রহমান চাঁদাবাজির এ মামলাটি করেন। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানিয়েছেন, ব্যবসায়ী আতিকুর রহমান কাছে জামাত খান চাঁদা দাবি করেছেন ও ভয়ভীতি দেখিয়েছেন, এমন অভিযোগে তিনি গতকাল রাতে একটি মামলা করেন। ওই মামলায় জামাত খানকে গ্রেপ্তার করা হয়েছে।জামাত খান বলেছেন, ‘আমরা রাজশাহীর বিভিন্ন নাগরিক সমস্য নিয়ে আন্দোলন করি। গতকালও এক সমাবেশে আমরা এসব বিষয়ে বক্তব্য দিয়েছি। তাই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার জন্য আমাকে গ্রেপ্তার করা হয়েছে।’উল্লেখ্য, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগীদের চিকিত্সাসেবা নিশ্চিতকরণ এবং চিকিত্সকদের অনিয়ম ও দুর্নীতি বন্ধ, নগরে অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার (রোগনির্ণয় কেন্দ্র) ও প্যাথলজি বন্ধের দাবিতে গতকাল সোমবার রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ নগরে মিছিল ও সমাবেশ করে। এসব দাবি বাস্তবায়নের জন্য এ সংগঠনের পক্ষ থেকে রাজশাহীর সিভিল সার্জনের কার্যালয় ঘেরাও করা হয়।এ ছাড়া রাজশাহীর চিকিত্সাব্যবস্থা নিয়ে চিকিত্সকদের বাণিজ্য অবিলম্বে বন্ধ না হলে রাজশাহীবাসীকে নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে পরিষদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়।