রাজশাহী হোটেল-শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোটেল-শ্রমিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ৮ মার্চ রাজশাহী শহর হোটেল ও রেস্টুরেন্ট-শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল ও পথসভার আয়োজন করা হয়।শহরের লক্ষ্মীপুরের তৃপ্তি হোটেলে কর্মরত শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে শহরের আলুপট্টির মোড় থেকে একটি মিছিল বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি জিরো পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।সমাবেশে বক্তব্য দেন ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, সাধারণ সম্পাদক আবদুর রহমান, সহসম্পাদক এ কে আজাদ প্রমুখ। বক্তারা অনতিবিলম্বে লক্ষ্মীপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী হারুন ও তার ভাই ফারুকসহ ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় তাঁরা লাগাতার আন্দোলনের কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন।